(ভিডিও) আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে ‘যোগাযোগ’ এসপি জাহাংগীরের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ

SHARE

https://www.facebook.com/share/r/1FNbhT9zPf/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি,বৃহস্পতিবার,১২ নভেম্বর ২০২৬,২৭ কার্তিক ১৪৩৩০১ জমাদিউস সানি ১৪৪৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন করা হয়েছে। তাকে রাখা হয়েছে নজরদারিতে। নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তার কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় তার সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।

Advertisement

আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বুধবার (১১ নভেম্বর) রাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বললেন, ‘জাহাংগীর আমার অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তার দুইটা মোবাইল সিজ করা হয়েছে।’

জাহাংগীর আলম এখন কোথায় আছেন জানতে চাইলে ডিআইজি বললেন, ‘যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় তার সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বলেন, মুঠোফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন জমা দেয়া হবে।

Advertisement

তিনি আরও বলেন, জাহাংগীর আলমের মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাকে ডেকে নেয়া হয়।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।