(ভিডিও)ইসরায়েলের পার্লামেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠানে তীব্র উত্তেজনা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার,১১ নভেম্বর ২০২৬,২৬ কার্তিক ১৪৩৩৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইসরায়েলের নতুন পার্লামেন্টের (নেসেট) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভিরের কটূক্তি এবং রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনে দেশের সংখ্যালঘু আরব প্রতিনিধিত্বকারী দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের প্রয়োজন। নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, গাদি আইজেনকটের বিরোধী জোট ৪৮টি আসন,  আরব দলসমূহ (জয়েন্ট লিস্ট ও রাআম) একত্রে পেয়েছে ১৯টি আসন, যা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন।

কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন মুখ্য হয়ে উঠেছে, যা নেতানিয়াহু ও আইজেনকট দুই শিবিরের অনেক নেতাই গভীর সন্দেহের চোখে দেখছেন।

পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ করে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির চিৎকার করে বলেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি?’ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আরও লেখেন, “যে অনুগত নয়, তাঁর ইসরায়েলি নেসেটে থাকার অধিকার নেই!”

 

অন্যদিকে, ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় জয়েন্ট লিস্টের কয়েকজন আইনপ্রণেতা অধিবেশনকক্ষ থেকে বের হয়ে যান। জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে সম্মান জানানো এড়াতেই তাঁরা এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে, যা নিয়ে পার্লামেন্ট কক্ষে ব্যাপক শোরগোল তৈরি হয়।

 

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, আরবদের প্রধান দুটি দল ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় (যদিও রাআম নেতা মনসুর আব্বাস অতীতে স্বীকৃতি দিয়েছিলেন)। নেতানিয়াহু অভিযোগ করেন, এই দলগুলো ইসরায়েলকে ধ্বংস করে একটি ইসলামি বা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

নেতানিয়াহুর বক্তব্যের সময় বামপন্থী ‘দ্য ডেমোক্র্যাটস’ পার্টির নেতা ইয়ার গোলান অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। পরে এক্সে তিনি লেখেন, জনগণ ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তা নেতানিয়াহু মেনে নিতে পারছেন না বলেই মিথ্যা বলছেন এবং আরব জনগণের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।

  • Advertisement

 

এছাড়া ডানপন্থী ‘ইসরায়েল বেইতেনু’র নেতা আভিগদর লিবারম্যানও আরব আইনপ্রণেতাদের কক্ষত্যাগের কঠোর সমালোচনা করেন।