(ভিডিও)ইরানের স্থলবাণিজ্য বন্ধে এবার যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার   ০৮ নভেম্বর ২০২৬ ||  কার্তিক ২৪ ১৪৩৩ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি:

ইরানের ওপর কয়েক মাস ধরে চলা নৌ-অবরোধের পর, মার্কিন সামরিক বাহিনী একটি টাস্ক ফোর্স গঠন করছে। এর লক্ষ্য হলো—তেহরান যাতে স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে উন্নত অস্ত্রশস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য সামগ্রী স্থানান্তর করতে না পারে, তা নিশ্চিত করার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রচেষ্টাকে আরো জোরদার করা। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

রয়টার্সের দেখা একটি বিবৃতি অনুযায়ী, শনিবার পরবর্তী সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেবে।

‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে পরিচিত এই বাহিনীর অবস্থান ফ্লোরিডার টাম্পায় অবস্থিত হবে এবং অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সাথে সমন্বয় সাধন করবে। এটি কেবল অস্ত্র স্থানান্তরই নয়, বরং দ্বৈত ব্যবহারের উপযোগী পণ্য এবং অবৈধ আয়ের উৎসগুলোর ওপরও নজর দেবে।

সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেছেন, “মার্কিন আন্তঃসংস্থা অংশীদারদের সাথে সেন্টকমের সহযোগিতা জোরদার করা হলে তা সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের ক্ষেত্রে ইরানের সামর্থ্যকে আরও সীমাবদ্ধ করে তুলবে।”

 

সেন্ট্রাল কমান্ডের প্রাক্কলন অনুযায়ী, তাদের নৌ-অবরোধের কারণে ইরান ২৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের তাফতান সীমান্ত চৌকিতে ইরানে প্রবেশের অপেক্ষায় থাকা ট্রাকের সারি