https://www.facebook.com/share/v/1CE5Zwqkdz/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মৌলভীবাজারের কমলগঞ্জ প্রতিনিধি, বুধবার,০৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮:
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে জিম্মি করে ধর্মান্তরিত, জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওলামারা। মানববন্ধন থেকে মামলার প্রধান আসামি লক্ষ্মীকান্ত বাউরীসহ পলাতক আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনকে প্রত্যাহারের দাবিও তোলেন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সম্মুখে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ১৬ বছর বয়সী একজন কিশোরীকে জিম্মি করে ধর্মান্তরিত, জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যেন আইনের আওতায় আসতে পারেন, সেজন্য প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মামলার তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তদন্তকারী কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানের নিজ বাড়ি থেকে ১৬ বছর বয়সী কিশোরী নিখোঁজ হয়। পরে মেয়েকে খুঁজে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর কিশোরীকে জিম্মি করে রাখা হয়। এ সময় তাকে জোরপূর্বক ধর্মান্তরিত ও বিয়ে দেওয়া হয় এবং ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একই এলাকার লক্ষ্মীকান্ত বাউরীর বাড়ি থেকে কিশোরীকে পাওয়া যায় বলে জানা গেছে।
-
Advertisement

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পুলিশ এ বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে।

‘অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন


