(ভিডিও)চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,১৩ কার্তিক ১৪৩৩১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বিষয়ে শুনানি হয়। ডন এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। শুনানি শেষে ডনের আইনজীবী মফিজুল ইসলাম জানান, এই মামলার আগের চারটি তদন্ত প্রতিবেদন এবং মেডিকেল প্রতিবেদনের বিষয়গুলো শুনানিতে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। ওই জামিন আবেদনে ডনকে নির্দোষ দাবি করে সাতটি যুক্তি তুলে ধরেছিলেন তার আইনজীবী।

গত ৫ আগস্ট আশরাফুল হক ডনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট আশরাফুল হক ডনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

আবেদনে বলা হয়, মামলার দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, দুটি সুরতহাল প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করলে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করা যায়। এছাড়াও আবেদনে  বলা হয়, ঘটনার বিষয়ে ডন কিছু জানতেন না এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে।

  • Advertisement

গত ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়। ডনের শারীরিক অসুস্থতা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া এবং স্থায়ী ঠিকানার বিষয়গুলো তুলে ধরে জামিন চাওয়া হয়। এমনকি ডন পেলেও পলাতক হবেন না এবং আদালতে উপযুক্ত জামিনদার দিতে পারবেন বলেও দাবি করেন তার আইনজীবী।

সালমান শাহ ও আশরাফুল হক ডনে। ছবি: সংগৃহীত