(ভিডিও)স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে, সমালোচনায় বাড়ি ছাড়লেন মাসুদ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নওগাঁর বদলগাছী  প্রতিনিধি, মঙ্গলবার,২৭ অক্টোবর ২০২৬,১১ কার্তিক ১৪৩৩১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮:

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ে করেছেন আলোচিত টিকটকার মাসুদ রানা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর সমালোচনার কারণে মাসুদ নিজের বাসা ছেড়ে শ্বশুরবাড়িতে উঠেছেন।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্ত্রী মৌসুমী (২৮)। গত রবিবার (২৫ অক্টোবর) তিনি তার শ্যালিকা পূর্ণিমাকে (২১) বিয়ে করেন।

 

মৌসুমী ও পূর্ণিমা মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। মাসুদ বদলগাছী উপজেলা সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, গত রবিবার সন্ধ্যার দিকে পূর্ণিমার সঙ্গে মাসুদের বিয়ে হয়। বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। পরিবার এবং প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিতে এ বিয়ে হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কিছু লোক মাসুদকে ভাড়া বাসায় থাকতে না দেওয়ার কথা বলে ভয় দেখান। এমন পরিস্থিতিতে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ ও তার স্ত্রী পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান।

 

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে টিকটকার মাসুদ রানা বলেন, ‍“আমার প্রথম স্ত্রী মৌসুমির সম্মতি ও সহযোগিতায় শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেছি।”

প্রথম স্ত্রী মৌসুমীর (ডানে) সম্মতিতে শ্যালিকা পূর্ণিমাকে (বাঁয়ে) বিয়ে করেন টিকটকার মাসুদ রানা (মাঝে)