(ভিডিও) প্রতিমন্ত্রী ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবি প্রধান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, আইন আদালত প্রতিনিধি, রোববার, ১৮ অক্টোবর ২০২৬,২ কার্তিক ১৪৩৩০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ :

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

তিনি বলেন, এ ঘটনায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, তদন্তে আইনের ব্যত্যয়ের তথ্য-প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে, শনিবার বিকেলে ইশরাক তার ভেরিফায়েড ফেসবুক পেজে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার একটি ভিডিও আপলোড করেন। যেখানে তাকে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এরপরই দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে পেজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।

 

এ ঘটনায় রবিবার অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন এবং তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত।