ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ফরিদপুরের সালথা প্রতিনিধি ,বুধবার,২৩ সেপ্টেম্বর ২০২৬,৮ আশ্বিন ১৪৩৩১১ রবিউস সানি ১৪৪৮ :
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের একটি বিতর্কিত বক্তব্যকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উজিরপুর বাজারে আয়োজিত এক সভায় সমর্থকদের উদ্দেশে অস্ত্র তৈরি করা এবং ‘মার্ডার’ হলে দায় নেওয়ার আশ্বাস দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
প্রকাশিত ওই ভিডিওতে ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, “অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।” তবে চেয়ারম্যান রফিকুল ইসলাম অভিযোগটি এক বাক্যে অস্বীকার করেছেন। তার ভাষ্যমতে, “ভিডিওটি প্রযুক্তির সাহায্যে এডিট বা বিকৃত করা হয়েছে। আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সুবিধা হাসিল করতে একটি মহল তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।”
-
Advertisement

বিষয়টি নজরে আসার পর প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, বক্তব্যটির সত্যতা খতিয়ে দেখতে বিষয়টি তদন্ত করা হবে।
এ ছাড়া এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানিয়েছেন, ভিডিওটি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম

