ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার,১০ সেপ্টেম্বর ২০২৬,২৬ ভাদ্র ১৪৩৩২৭ রবিউল আউয়াল ১৪৪৮:
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। এমনকি নিজেকে গুটিয়ে নিয়েছেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও। আজ ১০ সেপ্টেম্বর তার জন্মদিন। বিশেষ এই দিনটিও অনেকটা নীরব ও সাদামাটাভাবেই কাটাচ্ছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
জন্মদিনের আয়োজন প্রসঙ্গে গণমাধ্যমকে পপি বলেন, “সে রকম কোনো পরিকল্পনা নেই। ঘরোয়াভাবেই দিনটি কাটছে। মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাসার সবাইকে নিয়ে কেক কেটেছি। মূলত পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটছে। জন্মদিন এলে বাবাকে ভীষণ মিস করি।”
১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় আড়াইশ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি।
একসময় পপির জন্মদিন মানেই ছিল চলচ্চিত্র অঙ্গনে উৎসবের আমেজ। জন্মদিনের আগের রাত থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসতেন তিনি। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। বদলে গেছে পপির জীবনও।
-
Advertisement

সেই সময়ের স্মৃতিচারণ করে পপি বলেন, “যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। এখন সেই দিনগুলো মিস করি। তবে বর্তমান জীবন নিয়েও আমি বেশ শান্তিতে আছি।”
গত কয়েক বছর ধরে চলচ্চিত্র অঙ্গন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন পপি। বর্তমানে স্বামী আদনান উদ্দিন কামাল ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে সংসারেই সময় কাটছে তার। চলচ্চিত্রের ব্যস্ততা ও তারকাখ্যাতির বাইরে পারিবারিক জীবনেই যেন খুঁজে নিয়েছেন নিজের প্রশান্তি।

১০ সেপ্টেম্বর চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির জন্মদিন


