https://www.facebook.com/share/r/1PmNF2ihfR/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সিলেটে প্রতিনিধি,বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ || ভাদ্র ২৫ ১৪৩৩ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
সিলেটে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রেলের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের সজীব দাস সঞ্জয় এবং মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত।
-
Advertisement

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। তিনি জানান, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টিকিট কালোবাজারির অভিযোগে এই দুজনকে আটক করা হয়। তারা অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট ক্রয় ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। ছবি : চ্যানেল 24


