(ভিডিও)প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে

SHARE

https://www.facebook.com/share/v/1Jzb4VVAXd/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি, শনিবার,০৫ সেপ্টেম্বর ২০২৬,২১ ভাদ্র ১৪৩৩২২ রবিউল আউয়াল ১৪৪৮:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সব ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রীর পাশে বসেই তাকে এ বিষয়ে সতর্ক করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।

ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো- আপনার সব ভালো ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।

  • Advertisement

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনো এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা। এ সময় নেতা-কর্মীদের সঠিক তথ্যগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার পাশাপাশি দলের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসে বক্তব্যকালে মির্জা আব্বাস। ছবি: চ্যানেল 24