(ভিডিও)সংসদ ভবনের সামনে ছি’নতাইকারী হ্যাঁচকা টানে শিক্ষিকা নি’হ’ত, মোটরসাইকেল সহ গ্রে’ফতার ২

SHARE

https://youtu.be/gWQUMOtnO3I?si=vwll1eLHj8OuuaH2

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,জাতীয় সংসদ ভবন এলাকা  প্রতিনিধি,সোমবার,৩১ আগস্ট ২০২৬,১৬ ভাদ্র ১৪৩৩১৭ রবিউল আউয়াল ১৪৪৮:

সংসদ ভবনের সামনে ছি’নতাইকারী হ্যাঁচকা টানে শিক্ষিকা নি’হ’ত, মোটরসাইকেল সহ গ্রে’ফতার ২
সংসদ ভবনের সামনে ছি’নতাইকারী হ্যাঁচকা টানে শিক্ষিকা নি’হ’ত, মোটরসাইকেল সহ গ্রে’ফতার ২রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন হলেন- মো. পনি ওরফে প্যারা পনি। রোববার (৩০ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
https://youtu.be/gWQUMOtnO3I?si=vBIl9asP4nzhu4GS
হাসপাতাল ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন রনজিনা পারভীন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। এরপর রিকশায় করে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছান।

Advertisement

এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।