ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চাঁদপুর প্রতিনিধি,শনিবার,২৯ আগস্ট ২০২৬,১৩ ভাদ্র ১৪৩৩১৫ রবিউল আউয়াল ১৪৪৮:
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানিয়েছেন, এস কে জুয়েলার্সের স্বত্বাধিকারী পিন্টু দাসকে সপরিবারে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে। কোনো অপরাধের তথ্য পেলে তাকে গ্রেপ্তার করা হবে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
লুৎফর রহমান বলেন, “গণমাধ্যমে পিন্টু দাসের সপরিবারে নিখোঁজ হওয়ার সংবাদ আমাদের দৃষ্টিগোচর হলে বিষয়টিতে গুরুত্ব দিই। আমরা অভিযান চালাই। জানতে পারি, ১৯ আগস্ট সন্ধ্যায় পিন্টু তার ভাইয়ের চালানো বাইকটি রাঙামাটিতে রেখে চাঁদপুরে এসেছিল। এর পরেই সে তার ভাড়া বাড়ির মালামাল ট্রাকে করে সরিয়ে নেয়, যা আমরা সিসি ক্যামেরায় দেখি। সেই মালামাল বহনকারী ট্রাক ড্রাইভারের দেওয়া তথ্য অনুযায়ী পিন্টুর পরিবারের সন্ধান পাই চট্টগ্রামের পটিয়ায়। তার পরেই তাকেসহ তার পুরো পরিবারকে আমরা চাঁদপুরে নিয়ে এসে আইনগত পদক্ষেপ নিই।”
-
Advertisement

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্য পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



