ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক বিনোদন প্রতিনিধি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,১২ ভাদ্র ১৪৩৩১৪ রবিউল আউয়াল ১৪৪৮:
ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ভারতীয় মডেল মুসকানকে। বুধবার (২৬ আগস্ট) দিল্লিতে তার নিজ বাড়িতে খুন হন ২১ বছর বয়সি এই মডেল। খবর এনডিটিভির।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
এ প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত তরুণীর নাম মুসকান। তিনি একজন শিক্ষার্থী ও মডেল ছিলেন। পশ্চিম দিল্লির তিলক নগরে একটি ভবনের দ্বিতীয় তলায় নিজের বাড়িতে একা থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, মুসকানের জিম ট্রেইনার ইমরান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। ছুরিকাঘাত করে ইমরান দৌড়ে পালিয়ে যায়। মুসকানের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত তার বাড়িতে ছুটে যান। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুসকানের মৃত্যু হয়।
অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) অভিষেক গুপ্ত বলেন, “আমরা অভিযুক্তকে খুঁজছি। তদন্তকারীরা ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন।”
তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবার ছোট। এ তথ্য উল্লেখ করে মুসকানের বন্ধু আমান বলেন, “মুসকানের বড় বোন চণ্ডীগড়ে আছেন, আমাকে ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন। তিনি জানান, মুসকানকে কেউ ছুরিকাঘাত করেছে।”
পরের ঘটনা বর্ণনা করে আমান বলেন, “আমি সঙ্গে সঙ্গে আমার এক বন্ধুকে ফোন করে দ্রুত ওদের বাড়িতে গিয়ে মুসকানকে হাসপাতালে নিয়ে যেতে বলি। আমি সেখানে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।”
-
Advertisement

মুসকানের বোনেরা জানিয়েছেন—ইমরান তাকে হয়রানি করত। এসব তথ্য স্মরণ করে আমান বলেন, “অনেক আগেও সে এমন ঘটনা ঘটিয়েছিল। আর এখন এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই সন্দেহটা সরাসরি তার ওপরই গেছে।”



