(ভিডিও)বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,১০ ভাদ্র ১৪৩৩১১ রবিউল আউয়াল ১৪৪৮:

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলের একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন প্রথম আলোকে বলেন, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় একটি প্রতারণা মামলা হয়। মামলার বিচার শেষে বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়। এ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।