https://www.facebook.com/share/v/1JLKkQvFKc/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, রোববার ০৯ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৫ সফর ১৪৪৮ হিজরি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত কিশোরকে রংপুর থেকে আটক করেছে পুলিশ। গতকাল পরিবারের সহযোগিতায় তাকে আটক করা হয়।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
জানা যায়, প্রায় এক মাস আগে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী তানিসা আক্তার ও সপ্তম শ্রেণির ছাত্রী মিম আক্তার কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শীতলক্ষ্যা নদীর পাড়ে ঘুরতে গেলে অভিযুক্ত কিশোর পেছন থেকে তানিসাকে লাথি মারে। এ ঘটনার ভিডিও তার এক সহযোগী মুঠোফোনে ধারণ করে। বৃহস্পতিবার ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ থানা পুলিশ রংপুর থেকে অভিযুক্তকে আটক করে। সে কাঁচপুর রায়েরটেক এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া।
-
Advertisement

নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার নূর ফারজানা জানান, ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় এবং কিশোরের বয়স বিবেচনায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। আগামী ছয় মাস প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে নিয়মিত কাউন্সেলিং চলবে। এ সময়ে কিশোরকে বাবা-মাসহ প্রতি মাসে দুই-তিনবার হাজিরা দিতে হবে। এদিকে ভিডিও ভাইরালের পর ভুক্তভোগী স্কুলছাত্রীকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। তার বাবা শাহীন মিয়া অভিযোগ করেন, স্কুল চলাকালে বাইরে থাকার অভিযোগে তার মেয়েকে টিসি দেওয়া হয়েছে।

তবে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়নি, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে টিসি দেওয়া হবে-এ মর্মে অভিভাবকদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।



