ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি ,বুধবার,০৫ আগস্ট ২০২৬,২১ শ্রাবণ ১৪৩৩২১ সফর ১৪৪৮ :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
-
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়া সদর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম।
এদিকে, কারাগারে নেওয়ার পথে আদালত চত্বরে গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা অব্যাহতি পাওয়া এই এনসিপি নেতার বিরুদ্ধে নানা স্লোগান দেন৷
সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে তিনি ওই পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয় এনসিপির পক্ষ থেকে।
ওই ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট (রবিবার) গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভিরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি পোস্ট গত ২৯ জুলাই বাদী দেখতে পান।
এজাহারে দাবি করা হয়েছে, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে অভিযুক্ত ব্যক্তি পরে পোস্টটি মুছে ফেলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে বাদী বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল জানান, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পর দলীয় জেষ্ঠ্য নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
Advertisement

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বলেন, “আমরা তাকে ঢাকার মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গ্রেপ্তারের পর বগুড়ায় নিয়ে আসি। এরপর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।”



