https://www.facebook.com/share/v/1BqWg8toaC/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আইন আদালত প্রতিনিধি,শনিবার,০১ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩১৭ সফর ১৪৪৮ :
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নুরন্নবী (৫৫), মো. সোহেল (৪০) ও জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)। নুরন্নবী ও সোহেল চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২-এর বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত। আর জুলফিকার আলী বর্তমানে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সিআইডি জানিয়েছে, এ মামলায় এ পর্যন্ত ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-নোয়াখালীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময় প্রক্সি পরীক্ষার বিষয়টি ধরা পড়ে। গত ৫ জুন নোয়াখালীর তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ১১২ জনকে নির্বাচিত করা হয়।
২১ জুন নির্বাচিত প্রার্থীরা যোগদানের জন্য কাগজপত্র জমা দিতে এলে কয়েকজনের আবেদনপত্রের হাতের লেখা ও মৌখিক পরীক্ষার সময় পূরণ করা চেকলিস্টের লেখার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। পুনরায় একই লেখা লিখতে দিলে অমিল আরো স্পষ্ট হয়। পরে জিজ্ঞাসাবাদে কয়েকজন স্বীকার করেন, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন।
এ ঘটনায় ২২ জুন নোয়াখালীর সুধারাম মডেল থানায় প্রতারণা, জালিয়াতি ও সহযোগিতার অভিযোগে মামলা হয়। শুরু থেকেই মামলাটির ছায়াতদন্ত করে সিআইডির নোয়াখালী জেলা ইউনিট। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্তে সিআইডি জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছিল।
Advertisement

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২ কার্যালয়
থেকে নুরন্নবী ও সোহেলকে এবং কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে ঢাকায় পালানোর সময় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়।



