ডলি সায়ন্তনীকে বিয়ে করাটা বড় ভুল ছিল: রবি চৌধুরী(ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.ম,বিনোদন প্রতিনিধি,শনিবার,২৫ জুলাই ২০২৬,১০ শ্রাবণ ১৪৩৩১০ সফর ১৪৪৮ :

দেশীয় সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ব্যক্তিজীবনের একটি অধ্যায় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার প্রথম বিয়ে। তবে অতীত নিয়ে আর আলোচনা করতে চান না বলেও জানান এই শিল্পী।

 

 

ক্যারিয়ারের শুরুতেই ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নজর কাড়েন রবি চৌধুরী। প্রথম অ্যালবামের সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক জনপ্রিয় গান, বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ এবং দেশ-বিদেশে অসংখ্য স্টেজ শো—সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন দেশের সংগীতাঙ্গনের অন্যতম পরিচিত কণ্ঠ।

সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, “আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কথা বলতে চাই না।” 

 

নব্বই দশকের শেষভাগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রবির। ২০০০ সালের দিকে বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গানে কণ্ঠ দেন তারা। কাজের সূত্রেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দাম্পত্য জীবনে মতবিরোধ ও কলহের কারণে অল্প সময়ের মধ্যেই তাদের সংসারের ইতি ঘটে।

 

সাক্ষাৎকারে রবি চৌধুরীর জনপ্রিয় গান ‘কাল নাগিনী’ নিয়েও প্রশ্ন ওঠে। ‘ঘুরাও দু নয়ন’ অ্যালবামের এই গান কি তার সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ করে লেখা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে রহস্য বজায় রাখেন তিনি।

হাস্যরসের সুরে রবি বলেন, “সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে লিখেছিলাম, সেটা এখন আর বলতে চাই না।”

ড্রাইভারের সঙ্গে প র কী য়া র অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী