(ভিডিও)প্রেমের টানে ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

SHARE

য়ার্ল্ড নিউজ ৪., যশোর প্রতিনিধি, বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬ ||  আষাঢ় ১৮ ১৪৩৩ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি :

প্রেমের টানে চীনের বেইজিং থেকে বাংলাদেশে ছুটে এসেছেন লি বিং নামে যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বিয়ে করেছেন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মেয়ে তন্দ্রা খাতুনকে।
  • Advertisement

  • (মোঃ ইসমাইল হোসেন)
  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। তারপরদিন সন্ধ্যায় ধর্মীয় ও আনুষ্ঠানিক রীতি মেনে তন্দ্রার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই চাইনিজ জামাইকে একনজর দেখতে তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।
যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত তন্দ্রা খাতুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হ্যালোটকের’ মাধ্যমে লি বিংয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। পরবর্তীতে তা গড়ায় ‘উইচ্যাটে’। নিয়মিত কথা বলতে বলতে একে অপরের প্রতি ভালোলাগা তৈরি হয়। প্রায় ৮ মাসের সম্পর্কের পর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন এবং তাতে দুই পরিবারেরই সম্মতি মেলে।
তন্দ্রা আরও জানান, লি বিং বেইজিংয়ের একটি স্মার্ট লক তৈরি সংস্থায় কর্মরত। বিয়ের আগে সে নির্দিষ্ট কোনো ধর্ম অনুসরণ করত না। লি এখন তাদের বাড়িতেই আছে। ভিসার যাবতীয় প্রক্রিয়া শেষ হলেই তন্দ্রা তার সঙ্গে চীনে চলে যাবেন।
এদিকে, বাংলাদেশে এসে এবং বিয়ে করে এই চীনা তরুণের অনুভূতি দারুণ।
ভাঙা ভাঙা কথায় তিনি বলেন, ‘আমার বউ খুব ভালো। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালোলেগেছে। বউয়ের পরিবারের মানুষ ও আত্মীয়-স্বজনরা ভীষণ দয়ালু। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না।’
  • Advertisement

তন্দ্রার মা শিউলি বেগম জানান, মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত হলেও দুই পরিবারের সম্মতিতেই সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। জামাই হিসেবে লি বিংকে পেয়ে তিনি খুশি।
তন্দ্রা খাতুন ও লি বিং। ছবি : সংগৃহীত