(ভিডিও) বরিশালে হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,বরিশাল প্রতিনিধি,মঙ্গলবার   ৩০ জুন ২০২৬ ||  আষাঢ় ১৬ ১৪৩৩ || ১৪ মহররম ১৪৪৮ হিজরি :

বরিশাল নগরীতে হানি ট্র্যাপ চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাউনিয়ার সাধুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

  • Advertisement

  • (মোঃ ইসমাইল হোসেন)
  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

অভিযান চালিয়ে পুলিশ পাবনা সদরের হামিদপুর ডিসি রোডের বাসিন্দা শাহাবুদ্দিন আহমেদের ছেলে ইসতিয়াক আহমেদ বুলেট (৫০), বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের ভাড়াটে ও গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার আব্দুল হাকিমের ছেলে হোসেন শাহীন (৪৫), বাকেরগঞ্জের সঠিখোলা এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. ফেরদৌস (২৯), বরিশাল নগরীর নলী দাসের পোল এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে সাকিব চৌধুরী (৩৮), পটুয়াখালীর বাউফলের কালিশুরী এলাকার মৃত মো. শাহজাহানের কন্যা সুমী (৩০), বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা মো. আরিফের স্ত্রী ছোঁয়া আক্তার সনিয়া (২৬) ও টাউন স্কুল রোড এলাকার মো. ইলিয়াসের স্ত্রী আঁখি আক্তারকে (৩৮) গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ও ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে নিজেদের আস্তানায় নিয়ে নগ্ন ছবি ও ভিডিও ধারণসহ নির্যাতন করে অর্থ আদায় করে থাকে চক্রটি।

 

বৃহস্পতিবার রাতে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, এক সরকারি চাকরিজীবীকে কৌশলে নগরীর সাধুর বটতলা এলাকার মাসুম মিয়ার ভাড়া বাসায় নেয় চক্রটি। সেখানে থাকা চক্রের সদস্যরা সরকারি চাকরিজীবীকে নগ্ন করে ও দুই নারীকে অর্ধনগ্ন করে ছবি ধারণ করে।

পরে ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে।
বিষয়টি ওই ব্যক্তি তার স্ত্রীকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ অভিযোগ পেয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। চাকরিজীবীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • Advertisement

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, হানি ট্র্যাপের আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান আমরা পেয়েছি। তাদেরও দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংগৃহীত ছবি