(ভিডিও)কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে খুন-ধর্ষণ

SHARE

https://www.facebook.com/share/v/1BPo7ggRBQ/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,মো. জেলা প্রতিনিধিকুমিল্লা,সোমবার   ২৯ জুন ২০২৬ ||  আষাঢ় ১৫ ১৪৩৩ || ১৩ মহররম ১৪৪৮ হিজরি :

কুমিল্লায় সাম্প্রতিক সময়ে খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। মাদকদ্রব্য ও চোরাচালানসহ নানা ধরনের অপরাধও বেড়েছে। চলতি বছরের জুলাই ও আগস্টে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গোছে, গত দুই মাসে ২১টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৬০টি এবং ধর্ষণের ঘটনায় ১৮টি মামলা হয়েছে।

  • Advertisement

  • (মোঃ ইসমাইল হোসেন)
  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্রে জানানো হয়, জুলাই ও আগস্ট মাসে কুমিল্লা জেলায় ২১টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া গত ৮ সেপ্টেম্বর সোমবার কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মা দেখে ফেলায় মা ও মেয়েকে হত্যা করা হয় এবং ১৪ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় এক ব্যবসায়ীর মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ৬০টি মামলা দায়ের হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের সংখ্যা ১৮টি। চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে ৪টি। ছিনতাই, এছাড়া, চোরাচালান, মাদকদ্রব্য অপরাধে মোট মামলা হয়েছে ৯৯৪ টি।

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান জানান, গত দুই মাসে হাইওয়ে সড়কে দুর্ঘটনা ঘটেছে ২২৭টি। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৬৯ এবং নিহত হয়েছেন ১৩৭ জন। এসকল দুর্ঘটনায় মামলা হয়েছে ১১৯টি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। বিশেষ করে মাদকদ্রব্য উদ্ধারে ও সড়কে যানজট কমাতে নিয়মিত চেকপোস্ট বসানো হচ্ছে।

  • Advertisement

 

জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার বলেন, জেলার সামগ্রিক নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এবং সরকারি দপ্তরগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় আলোচিত প্রতিটি বিষয়ের দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।