ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,শিশু খাদ্য প্রতিনিধি,সোমবার ২৯ জুন ২০২৬ || আষাঢ় ১৫ ১৪৩৩ || ১৩ মহররম ১৪৪৮ হিজরি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নকল শিশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ এসব পণ্য ধ্বংসের পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
-
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার আঁধারকোঠা এলাকার আব্দুল্লাহ ফুড নামের ওই কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যের যৌথ একটি দল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করে আসছিলেন। রাজধানী ঢাকার ঠিকানা ব্যবহার করে ওই কারখানায় স্যাকারিন, ঘন চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে উপজেলা ভূমি কার্যালয় চত্বরে নিয়ে যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক জাহিদুলকে জরিমানা করা হয়।
-
Advertisement

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী বলেন, মানবস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পণ্য। নকল পণ্য উৎপাদনের কারণে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারীতে অভিযানের পর নকল শিশুপণ্য জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল রাতে পৌরসভার আঁধারকোঠা এলাকায়ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম


