(ভিডিও)দীর্ঘ ১মাস ২৩দিন পর পুলিশ কন্যা উদ্ধার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি,শুক্রবার   ২৬ জুন ২০২৬ ||  আষাঢ় ১২ ১৪৩৩ || ১০ মহররম ১৪৪৮ হিজরি :

দীর্ঘ ১মাস ২৩দিন পর পুলিশ কন্যা উদ্ধার। সুত্র মতে জানা যায় প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার, জয়পুরহাট পাঁচবিবি ৎেকে উদ্ধার করেছেন  তাছনিয়াকে।
  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ রানা মাসুদের মেয়ে মোছাঃল তাছনিয়া রানা তামান্না (১৬) নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। প্রেমের সম্পর্কের সূত্র ধরে অপহরণের অভিযোগ ওঠার পর অবশেষে ১মাস ২৩ দিন পর তাকে উদ্ধার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৬ তারিখে মোঃ শহিদ হোসেন (২০) তাছনিয়াকে ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবার। এ ঘটনায় তাছনিয়ার বাবা বাদী হয়ে শহিদ হোসেনসহ তার পরিবারের সদস্য ও ভগ্নিপতিসহ ৬ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে মামলার তদন্তভার বগুড়া ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করে।
  • Advertisement

ভিকটিম উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবারে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
দীর্ঘ ১মাস ২৩দিন পর পুলিশ কন্যা উদ্ধার