ব্যাগ ছিনতাইয়ের টানাহেঁচড়ায় আহত সোহেলি মারা গেছেন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি ,শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি :

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে আহত সোহেলি ইসলাম (৪২) চার দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

গত রোববারের (৭ জুন) ওই ঘটনার চার দিন পর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) তিনি মারা যান। বিকেলে নানাবাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

 

নিহত সোহেলির বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তিনি এসকেএফ ওষুধ কোম্পানিতে মেডিক্যাল সার্ভিস অফিসার পদে চাকরি করতেন। রাজধানীর ধানমন্ডির গ্রীন রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

 
 
সোহেলির মামাতো ভাই সারওয়ার পারভেজ জানান, পার্বতীপুরে পারিবারিক অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে গত শনিবার (৬ জুন) রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন সোহেলি ইসলাম। রোববার ভোরে গাবতলী নেমে কিছুক্ষণ পর রিকশায় করে বাসার পথে রওয়ানা হন তিনি। পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গেটের কাছে ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হন।

Advertisement

 
সোহেলির বোনের স্বামী তরিকুল ইসলাম জানান, রিকশা থেকে পড়ে গিয়ে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। তিনি সাহায্যের জন্য চেষ্টা করলেও শুরুতে কেউ এগিয়ে আসেনি। পরে রিকশাচালকসহ একজনের সহায়তায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ততক্ষণে অবস্থার অবনতি ঘটে।