ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,শুক্রবার,০৫ জুন ২০২৬,২২ জ্যৈষ্ঠ ১৪৩৩১৮ জ্বিলহজ্জ ১৪৪৭ :
কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনের কোনো আড্ডায় পাওয়া যায়নি চিত্রনায়িকা শবনম বুবলীকে। এমনকি সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল, আবার মা হতে যাচ্ছেন শবনম বুবলী। তবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন এই ঢালিউড তারকা। দীর্ঘদিন চুপচাপ থাকার পর শুক্রবার যেন আড়ালে থাকার বিরতি ভাঙলেন। ভক্তদের জানালেন সুখবর। ফেসবুক পোস্টে তিনি জানালেন, গত মাসে মা হয়েছেন তিনি।
-
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
আজ শুক্রবার বিকেলে চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানের মা হওয়ার খবরটি জানান।

ফেসবুক পোস্টে শবনম বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

শবনম বুবলী একটি ফটোকার্ড শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি জানান। ফটোকার্ডে তিনি লিখেছেন, গত ১১ মে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। শাকিব খানকে ট্যাগ করে বুবলী তাঁর মা হওয়ার খবরটি ফেসবুক পোস্টে জানিয়েছেন।
-
Advertisement

বুবলীর এই পোস্টে ৩০ মিনিটের মধ্যে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য এসেছে তিন হাজারের বেশি আর বুবলীর পোস্টটি শেয়ার হয়েছে চার শতাধিক। ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা বুবলীর কন্যাসন্তান আগমনের খবরে শুভকামনা জানাচ্ছেন।

২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব–বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী।



