(ভিডিও) বিমানের পর জুলহাস এবার বানালেন দ্রুতগতির নৌকা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মানিকগঞ্জের শিবালয় প্রতিনিধি ,মঙ্গলবার,২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩০৮ জ্বিলহজ্জ ১৪৪৭ :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লা এবার তৈরি করেছেন এক বিশেষ ধরনের নৌকা, যা চলতে পারে পানিতে, তেমনি স্থলভাগেও।
এর আগে চার বছর চেষ্টা করে বিমান তৈরি করে আলোচনায় আসেন জুলহাস। কোনো আনুষ্ঠানিক জ্ঞান ছাড়াই তার নিজ হাতে নির্মিত সেই যন্ত্রে আকাশে ওড়েন। এবার একই প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করেছেন “আইয়ার বোট”।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

এই নতুন নৌকাটির পেছনে পাখা যুক্ত করা, যেটি একধরনের বিমান প্রযুক্তির সাহায্যে চলে। প্রথমে এতে মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করা হলেও পরে তা পরিবর্তন করে উন্নততর ইঞ্জিন বসানো হয়। জুলহাস জানান, মোটরসাইকেলের ইঞ্জিনে বেশি তেল খরচ হতো, শব্দও বেশি হতো। তাই সেটি বদলে ভালো সার্ভিস দেয় এমন ইঞ্জিন বসানো হয়েছে।
জুলহাস তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিনি বিলের পানির ওপর দিয়ে দ্রুতগতিতে ওই নৌকাটি চালাচ্ছেন।
এই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন যে এটি নতুন কোনো আবিষ্কার নয়। হাফিজুর নামের একজন বলছেন, এটা হোবার ক্রাফ মিনিমাম ৪০ বছর আগে তৈরি করছে, জেমস বন্ডের ছবিতে এটা আছে। জবাবে জুলহাস বলেন, “আমি তো বলিনি এটা একদম নতুন। আমাদের দেশে তো নেই, তাই বলেছি।”তবে অনেকেই জুলহাসের এই উদ্যোগ ও সৃজনশীলতা প্রশংসা করেছেন।

Advertisement

জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে জুলহাস পঞ্চম। দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকায় বি কে এস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করার পরে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরিবারের আর্থিক সংকটের কারণে। ২৮ বছর বয়সী যুবক জুলহাস চুক্তিভিত্তিকভাবে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লা