https://www.facebook.com/share/v/18hN5en9y8/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মিরপুর প্রতিনিধি, রোববার ২৪ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি :
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় ডাকাতি করে পালানোর সময় চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আটকদের বর্তমানে পল্লবী থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে একটি বাসায় ডাকাতি করার চেষ্টা করেছিল।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম বলেন, এই ঘটনায় চারজন আমাদের থানায় আটক আছে।
তাদের জিজ্ঞাসাবাদ করছি। ডাকাতির সঙ্গে আর কে কে জড়িত আছে, তা আমরা জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করছি।
Advertisement

তিনি আরও জানান, এই মুহূর্তে আটকদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


