দীর্ঘদিনেও বিচার পায়নি ডালিম: অভিযুক্তদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আমীর ইসলাম রহিম সৌজন্যে মেঘনা থেকে, রোববার   ২৪ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনা উপজেলার একাধিক অভিযোগ ও মামলার ভুক্তভোগী ডালিম ইসলাম এখনো ন্যায়বিচার পাননি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার আসামিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং তার পরিবার।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

ভুক্তভোগী ডালিম ইসলামের দাবি, পারিবারিক ও সামাজিক বিরোধকে কেন্দ্র করে তার পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা, নির্যাতন, ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হয়রানি চালানো হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়ার অভিযোগও রয়েছে।

ডালিম ইসলাম বলেন,
“আমি একজন সাধারণ মানুষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই থানায় অভিযোগ করেছি। কিন্তু এতদিন পার হলেও আমি কোনো বিচার পাইনি। যারা হামলা করেছে তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো তারা আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি।”

তিনি আরও বলেন,
“আমার পরিবার সামাজিক ও মানসিকভাবে অনেক ক্ষতির শিকার হয়েছে। হামলার ঘটনায় আমার স্বজনরা আহত হয়েছে, চিকিৎসা নিতে হয়েছে। তারপরও আমরা ধৈর্য ধরে আইনের উপর বিশ্বাস রেখেছি। কিন্তু বিচার না পাওয়ায় আমরা এখন চরম হতাশার মধ্যে আছি।”

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে মামলাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এমনকি ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেন ডালিম।

ডালিম বলেন,
“আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। একজন ভুক্তভোগী হিসেবে আমি শুধু ন্যায়বিচার চাই। আমি চাই না আর কোনো পরিবার এভাবে নির্যাতনের শিকার হোক।”

স্থানীয়দের অনেকেই মনে করছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

ভুক্তভোগী পরিবার বলছে, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।