মেঘনা উপজেলায় সেগুন গাছ পড়ে বিদ্যুৎ মূল লাইন বিচ্ছিন্ন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মো. ইব্রাহীম খলিল মোল্লা সৌজন্যে, রোববার   ২৪ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনা উপজেলায় ভারি বৃষ্টি ও প্রবল বাতাসে একটি সেগুন গাছ সড়কের ওপর পড়ে তিতাস গ্রিডের মূল বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৪টা থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

জানা যায়, উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রধান সড়কের পাশে থাকা গাছটি ঝড়ের কারণে উপড়ে গিয়ে সরাসরি মেইন তারের ওপর পড়ে। এতে তাৎক্ষণিকভাবে তিতাস গ্রিডের মূল লাইন বিচ্ছিন্ন হয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মেঘনা সাবজোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান শাহেদ।
গ্রাহকদের উদ্দেশ্যে শাহেদ বলেন, “সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমাদের কর্মীরা কয়েক ঘণ্টা ধরে গাছটি অপসারণের কাজ করছেন। তবে কাজটি কিছুটা সময়সাপেক্ষ। আমরা আশাকরি মধ্যরাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে পারবো।”

Advertisement

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পুরো উপজেলা জুড়ে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সন্ধ্যার পর থেকেই বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অন্ধকারে ডুবে যায়। এমনকি শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।