(ভিডিও) সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মোঃ নাজিম উদ্দিন সাংবাদিকের সৌজন্যে, মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি :

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

কোন নির্বাচন আগে হবে এ বিষয়ে তিনি বলেন, বাজেট পাওয়া সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে।

এদিকে বগুড়ায় দেশের ১৩তম সিটি করপোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীনকে এই পদে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী জানান, বর্ষা মৌসুমের শেষে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পাঁচটি স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই সময়ের মধ্যেই নতুন বগুড়াসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও সম্পন্ন করা হবে।

Advertisement

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বিপুল অর্থ বরাদ্দের বিষয় জড়িত। আগামী বাজেটে স্থানীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। এ সংক্রান্ত ব্যয়ের বিবরণ জানতে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয়া হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত