ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সবার দেশ পত্রিকার সৌজন্যে, বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ || বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি :
নতুন এ বিধিতে কার্যত মুসলিমরা ধর্মীয় উৎসব ঈদুল আজহায় কোরবানি একপ্রকার নিষিদ্ধ হযে গেলো। কেনোনা মুসলিমরা মূলত কোরবানি করে তাদের সাধ্যমতো সবচেয়ে পছন্দের সুঠাম, কার্যক্ষম এবং সুন্দর পশু, কোনও ১৪ বছরের বেশি বয়স্ক এবং অক্ষম বা বিকলাঙ্গ পশু নয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ভারতের পশ্চিমবঙ্গ-এ পশু জবাই নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সরকারি অনুমতি ও পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড়, মহিষসহ নির্ধারিত কোনও গবাদি পশু জবাই করা যাবে না। একই সঙ্গে প্রকাশ্যে বা খোলা স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১৩ মে) জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং সরকারি ভেটেরিনারি সার্জনের যৌথ সনদ ছাড়া কোনও পশু জবাই করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। নতুন এ বিধান কার্যকর হবে গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী-পুরুষ মহিষসহ বিভিন্ন গবাদি পশুর ক্ষেত্রে।
সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনও পশুকে জবাইয়ের উপযোগী হিসেবে বিবেচনা করতে হলে সেটির বয়স কমপক্ষে ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কৃষিকাজে অক্ষম হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লেও বিশেষ ক্ষেত্রে জবাইয়ের অনুমতি দেয়া হতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত পশু কেবল পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে জবাই করা যাবে। রাস্তা, বাজার বা জনসমাগমপূর্ণ কোনো খোলা জায়গায় পশু জবাই করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বিধিনিষেধ কার্যকর করতে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তাদের পরিদর্শনের ক্ষমতাও দেয়া হয়েছে। কোনও ব্যক্তি এ ধরনের পরিদর্শনে বাধা দিলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। ্র

শাস্তির বিধানে বলা হয়েছে, নতুন নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এ সংক্রান্ত অপরাধকে ‘আমলযোগ্য’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, এটি পুরোপুরি নতুন আইন নয়; মূলত ১৯৫০ সালের ‘ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট’ এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্ট-এর নির্দেশনার কঠোর প্রয়োগ নিশ্চিত করতেই নতুন করে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সরকার গঠন করে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-এর সরকারের এটি অন্যতম প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Advertisement

রাজ্য সরকারের নতুন এ বিধিতে কার্যত মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহায় কোরবানি একপ্রকার নিষিদ্ধ হযে গেলো। কেনোনা মুসলিমরা মূলত কোরবানি করে তাদের সাধ্যমতো সবচেয়ে পছন্দের সুঠাম, কার্যক্ষম এবং সুন্দর পশু, কোনও ১৪ বছরের বেশি বয়স্ক এবং অক্ষম বা বিকলাঙ্গ পশু নয়।
সূত্র: এনডিটিভি



