(ভিডিও) শিয়ালের মাংস বিক্রি, দুইজনকে অর্থদণ্ড

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,চাঁদপুরের শাহরাস্তি প্রতিনিধি,মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি :

চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রির সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত দুই কৃষক হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, বিভিন্ন রোগের উপকার হবে এমন দাবি করে অভিযুক্ত দুই কৃষক প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন।