(ভিডিও) নারী আইনজীবী নির্যাতনকারী এসআইকে গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজবাড়ী প্রতিনিধি,সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি :

রাজশাহীর বোয়ালিয়া থানার সাবেক এসআই মো. মাহফুজুর রহমানসহ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত নারী আইনজীবী অ্যাডভোকেট মুক্তা পারভীন। রবিবার (৩ মে) দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলা শহরের একটি পত্রিকা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের ১ এপ্রিল রাজবাড়ী আদালত চত্বরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোর সামনে থেকে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সেদিন গভীর রাতে রাজশাহীতে নেওয়ার সময় মাইক্রোবাসের ভেতর তার সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ করেন পারভীন।

তিনি দাবি করেন, পরবর্তীতে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়, যার প্রভাব এখনো তাকে মানসিকভাবে নাড়া দেয়। 

অ্যাডভোকেট মুক্তা পারভীন জানান, এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১২ জানুয়ারি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় একই বছরের ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। তবে মামলার তদন্ত প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা যথাযথভাবে সাক্ষ্যগ্রহণ না করে এক বছর পর একতরফা চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

এ প্রেক্ষিতে তিনি ২০২৬ সালের ২৯ এপ্রিল আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআই ফরিদপুরকে নির্দেশ দেন। 

সংবাদ সম্মেলনে মুক্তা পারভীন অভিযোগ করেন, প্রধান আসামি এসআই মাহফুজুর রহমান তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হয়রানিমূলক মামলা করেছেন এবং মামলাটি প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

 

মুক্তা পারভীন সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি সরকারের সংশ্লিষ্ট মহল, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং পিবিআই কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী আইনজীবী মুক্তা পারভীন। ছবি :ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম