(ভিডিও) গাজীপুরে ৫২ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার তিন সন্তান।

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,গাজীপুর প্রতিনিধি , রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি :

গাজীপুরে ৫২ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার তিন সন্তান। স্বামীর মৃত্যুর কিছুদিন পরই তিনি ২৬ বছর বয়সী এক যুবককে বিয়ে করেন। এরপর থেকেই সন্তানদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া, সম্পত্তি আত্মসাৎ এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ সামনে এসেছে।

ভুক্তভোগী বড় মেয়ে মরিয়ম জানান, তাদের বাবা মারা যাওয়ার পর মা হঠাৎ করে ওই যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে বিয়ে করেন। কিন্তু নতুন সংসার করার কারণে সন্তানদের একই বাড়িতে রাখতে চাননি তিনি। এতে করে তিন ভাই-বোনকে আলাদা হয়ে যেতে হয় এবং নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হচ্ছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————



অভিযোগে বলা হয়, তাদের বাবার রেখে যাওয়া প্রায় ৩৫ ভরি স্বর্ণ, গাড়ি বিক্রির প্রায় ২৫ লাখ টাকা এবং অন্যান্য সম্পদ মা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, তাদের ব্যবহৃত ঘরের আসবাবপত্র পর্যন্ত সরিয়ে নেওয়ার অভিযোগ করেন মরিয়ম।

তিনি আরও দাবি করেন, বাড়ির বিদ্যুৎ ও পানির সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে তারা সেখানে থাকতে না পারেন। এমনকি ভাড়াটিয়ারা পর্যন্ত সমস্যায় পড়ে বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

মরিয়মের অভিযোগ, তাদের বাবার কবরসহ একটি জমিও বিক্রি করে দেওয়া হয়েছে, যা তাদের জন্য মানসিকভাবে খুবই কষ্টদায়ক। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও পুরোপুরি সমাধান হয়নি।

Advertisement



এদিকে, প্রতিবেশীদের একটি অংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, পরিবারের দায়িত্বের জায়গা থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত।

বর্তমানে তিন ভাই-বোন ন্যায়বিচারের আশায় বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।