
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি সবার দেশ পত্রিকার সৌজন্যে,মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে আকস্মিক পেটব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ নেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব। তিনি জানান, হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন সারজিস আলম।
Advertisement

তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।



