
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,বুধবার ২২ এপ্রিল ২০২৬ || বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুমিল্লার মেঘনা উপজেলার এক দগ্ধ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কুমিল্লা-১ আসনের সাংসদ-পুত্র ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বুধবার (২২ এপ্রিল) ভোরের কাগজে এ ঘটনায় সংবাদ প্রকাশের পরপরই একই দিন বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান ড. মারুফ হোসেন। সেখানে গিয়ে তিনি দগ্ধ শিশু লামিয়া আক্তারের (৮) শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দেন। তার এই মানবিক উদ্যোগে লামিয়ার পরিবারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, লামিয়া আক্তার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দিনের মেয়ে এবং ভাওরখোলা সরকারি উত্তর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিদিনের মতো সে একই এলাকার মো. মুকসুদুর রহমানের বাসায় প্রাইভেট পড়তে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের ছাদে উঠে ছাদের ওপর দিয়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তাৎক্ষণিক-ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে সে রক্ষা পায়। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকায় নিয়ে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি করেন। এ দুর্ঘটনায় তার শরীরের প্রায় ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।
Advertisement

এদিকে হাসপাতালে গিয়ে ড. মারুফ হোসেন কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে লামিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। তিনি শিশুটির বাবা-মাকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে লামিয়ার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী, মিজানুর রহমান, আবু ইউসুফ নয়ন, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুর রহমান, কামরুজ্জামান দিপু, স্বপন মিয়া ও আনিসুর রহমানসহ স্থানীয় নেতারা।



