(ভিডিও) ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, ‘শিগগির জবাব’ দেবে তেহরান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি :

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজা আরেফ বলেন, ‘ইরানের জ্বালানি তেল রপ্তানিতে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে, আবার অন্যদের জন্য বিনা মূল্যে নিরাপত্তা প্রত্যাশা করবে—এটা হতে পারে না।’

ওই পোস্টে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা আরও লেখেন, ‘পছন্দটা সুস্পষ্ট—হয় সবার জন্য উন্মুক্ত তেলের বাজার, নয়তো সবার জন্যই বড় ধরনের খেসারতের ঝুঁকি নিতে হবে’।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রসঙ্গ টেনে রেজা আরেফ আরও বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও এর মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও টেকসই অবসানের ওপর।’

তথ্যসূত্র: আল–জাজিরা

০৬: ৫১

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিছবি: রয়টার্স

ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন আরাগচি

ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি এই সতর্ক বার্তা দেন।

আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি তাদের (যুদ্ধ বিরতি নিয়ে) সদিচ্ছার অভাবেরই লক্ষণ।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে।’

সূত্র: আল–জাজিরা

০৫: ১১

‘জাহাজ আটক করে জলদস্যুতা করেছে যুক্তরাষ্ট্র’, পাল্টা জবাবের ঘোষণা ইরানের

ওমান সাগরে মার্কিন বাহিনীর ইরানি জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এই ঘটনার ‘শিগগিরই’পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত দেশটির ‘হজরত খাতাম আল–আম্বিয়া’ সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাহাজটি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওই বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন ও সমুদ্র জলদস্যুতার মাধ্যমে আগ্রাসী আমেরিকা ওমান সাগরের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তারা জাহাজটিতে গুলি করেছে এবং তাদের বেশ কয়েকজন সন্ত্রাসী মেরিন সেনাকে ওই জাহাজের ডেকে নামিয়ে সেটির নেভিগেশন (দিকনির্দেশনা) ব্যবস্থা বিকল করে দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সতর্ক করে দিচ্ছি যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে এবং এর চরম প্রতিশোধ নেবে।’

সূত্র: আল–জাজিরা

০৪: ০৮

মহাকাশ থেকে তোলা স্যাটেলাইটের এই ছবিতে হরমুজ প্রণালিতে জাহাজের চলাচল দেখা যাচ্ছে। ১৭ এপ্রিল ২০২৬ছবি: রয়টার্স

‘যুক্তরাষ্ট্রের ইরানি কার্গো জাহাজ আটক যুদ্ধ ঘোষণার শামিল’

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক ইরানের একটি কার্গো জাহাজে বাধা দেওয়া ও সেটি আটকের ঘটনাকে ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করেছেন মার্কিন চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হারলান উলমান।

সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। হারলান উলমান বলেন, ‘সত্যি বলতে, এটি যুদ্ধের উসকানি বা যুদ্ধ ঘোষণার মতো একটি কাজ। আপনি চাইলেই এমনটা করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র যা করেছে বা করে আসছে, তা মূলত যুদ্ধ ঘোষণারই শামিল। তবে মার্কিন কংগ্রেস মনে হয় বিষয়টি সেভাবে মেনে নিতে চাইছে না।’

জাহাজে হামলার এই ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলেও উল্লেখ করেছেন তিনি। হারলান উলমান বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ‘এমনিতেই জটিল অবস্থায় থাকা’ আলোচনা প্রক্রিয়াকে আরও বেশি বিভ্রান্তির মুখে ফেলবে।

সূত্র: আল–জাজিরা

০১: ৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স

ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী: ট্রাম্প

ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে।

ট্রাম্প তাঁর পোস্টে জানান, জাহাজটি প্রায় ৯০০ ফুট লম্বা। এর ওজন একটি বিমানবাহী রণতরীর প্রায় সমান। বিশাল এই কার্গো জাহাজ মার্কিন নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। তখন ওমান উপসাগরে গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথরোধ করে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, জাহাজটিকে থামতে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু ইরানি নাবিকেরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালায়। এতে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং জাহাজটি পুরোপুরি থেমে যায়।

ট্রাম্প জানান, কার্গো জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক রয়েছে। জাহাজটিতে কী মালামাল আছে, তা তল্লাশি করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, অতীতে নানা বেআইনি কাজে জড়িত থাকার ইতিহাস রয়েছে তুসকার। এ কারণে আগে থেকেই জাহাজটির ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে।

২৩: ৩০ , এপ্রিল ১৯

ইরানের জাতীয় পতাকা
ইরানের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অযৌক্তিক প্রত্যাশা, দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন, বারংবার বিরোধ এবং চলমান নৌ অবরোধের কারণে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন।
সূত্র: আল–জাজিরা।

২০: ৪৮ , এপ্রিল ১৯

ইরানের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তাসনিমের প্রতিনিধি জানিয়েছেন, ‘ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

সূত্র: আল–জাজিরা।

২০: ০৪ , এপ্রিল ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সফাইল ছবি: এএফপি

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামীকাল সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তাঁর এই সফর বাতিল করা হলো।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সের না যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি (ভ্যান্স) এই সফরে যাচ্ছে না। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ।’

সূত্র: আল–জাজিরা।

১৯: ২২ , এপ্রিল ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনার জন্য আগামীকাল সোমবার পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা এই বৈঠকে অংশ নেবেন, তা স্পষ্ট করেননি তিনি। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে নতুন করে এই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

সূত্র: আল–জাজিরা।

১৯: ০০ , এপ্রিল ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, শান্তি চুক্তি না হলে ইরানকে প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।

ট্রাম্প বলেন, ‘আমরা খুব ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি তারা (ইরান) এটি গ্রহণ করবে। কারণ যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।’

ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে—যা আমাদের যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন!’

ট্রাম্প দাবি করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে গুলি চালিয়েছে। হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়ে ইরানের গতকালের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, ‘ইরান সম্প্রতি প্রণালিটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা বেশ অদ্ভুত। কারণ আমাদের অবরোধ এমনিতেই সেটি বন্ধ করে রেখেছে। তারা না বুঝেই আসলে আমাদের সাহায্য করছে।’

সূত্র: আল–জাজিরা।

১৮: ৪২ , এপ্রিল ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে শান্তি চুক্তি হবেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ করেছে। তবে এরপরেও একটি শান্তি চুক্তি সম্ভব বলে তিনি মনে করেন।

এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাঁকে এ কথা বলেছেন। জনাথন কার্ল বলেন, ট্রাম্প তাঁকে বলেছেন, ‘এটি (শান্তি চুক্তি) হবেই। কোনো না কোনোভাবে এটি হবে। হয় সহজভাবে, না হয় কঠিনভাবে—কিন্তু এটি ঘটবে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।’

সূত্র: আল–জাজিরা।

স্টারলিংক প্রযুক্তি আমদানির অভিযোগে ইরানে দুই বিদেশি নাগরিকসহ গ্রেপ্তার ৪

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আজ রোববার দুই বিদেশি নাগরিকসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট একটি গোয়েন্দা নেটওয়ার্কের’ সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ খবর জানিয়েছে।

গ্রেপ্তার বিদেশিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তাঁদের বিরুদ্ধে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সরঞ্জাম আমদানির অভিযোগ আনা হয়েছে, যা ইরানে দণ্ডনীয় অপরাধ।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

সূত্র: রয়টার্স

১৭: ২৭ , এপ্রিল ১৯

হরমুজ প্রণালি থেকে দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিল ইরান

হরমুজ প্রণালিতে সামরিক মহড়ার সময় একটি তেলবাহী ট্যাংকারকে ঘিরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান। ১৭ ফেব্রুয়ারি ২০২৬
হরমুজ প্রণালিতে সামরিক মহড়ার সময় একটি তেলবাহী ট্যাংকারকে ঘিরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ফাইল ছবি: এএফপি

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে আজ রোববার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ খবর জানিয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়।

ইরান আগেই ঘোষণা করেছে, তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। মূলত সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান।

সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব সামনে রেখে ইসলামাবাদে ফয়সাল মসজিদের কাছে পুলিশের তল্লাশি। ১৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব সামনে রেখে ইসলামাবাদে ফয়সাল মসজিদের কাছে পুলিশের তল্লাশি। ১৯ এপ্রিল ২০২৬ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবারের আগে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি আল-জাজিরাকে জানায়, কয়েকটি আলামতের ভিত্তিতে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রথমত, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান অবতরণ করেছে। দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।

সর্বশেষ আলামত হিসেবে সূত্রগুলো জানায়, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

এর আগে গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার সরাসরি বৈঠক কোনো সমঝোতা ছাড়া শেষ হয়। এরপর উত্তেজনা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

১৫: ১৫ , এপ্রিল ১৯

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানফাইল ছবি: রয়টার্স

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে: পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান মতভেদের মধ্যেই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান।

পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ) জানায়, ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প বলেছেন, ‘‘ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না।’’ কিন্তু তিনি এটি বলছেন না যে, কোন অপরাধে এ বাধা দেওয়া হচ্ছে? একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?’

পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্ট এ কড়া প্রতিক্রিয়া জানালেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

১৫: ০৮ , এপ্রিল ১৯

হরমুজে আটকে আছে তেলবাহী ট্যাংকার ও অন্যান্য জাহাজ

হরমুজ প্রণালি আবারও চালুর সিদ্ধান্ত থেকে ইরান সরে আসার পর সেখানে অপেক্ষমাণ তেলবাহী ট্যাংকার ও অন্যান্য জাহাজছবি: রয়টার্স
১৪: ০৯ , এপ্রিল ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনিছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি মোজতবা আলী খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নতুন ও তিক্ত পরাজয়’ উপহার দিতে তাঁর দেশের নৌবাহিনী প্রস্তুত। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর এ বার্তা প্রচার করা হয়।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই হুঁশিয়ারি দিলেন খামেনি।

হোয়াইট হাউসে মানসিক স্বাস্থ্যসেবার ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার এক আদেশে স্বাক্ষর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ এপ্রিল ২০২৬ছবি: রয়টার্স

ইতিমধ্যে, ওই প্রণালিতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য আলোচনার আগে পাকিস্তানে কঠোর নিরাপত্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

আলোচনার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র–ইরান বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। খবর আল–জাজিরার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব সামনে রেখে ইসলামাবাদে ফয়সাল মসজিদের কাছে পুলিশের তল্লাশি। ১৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব সামনে রেখে ইসলামাবাদে ফয়সাল মসজিদের কাছে পুলিশের তল্লাশি। ১৯ এপ্রিল ২০২৬ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে সামরিক মহড়ার সময় একটি তেলবাহী ট্যাংকারকে ঘিরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান। ১৭ ফেব্রুয়ারি ২০২৬
হরমুজ প্রণালিতে সামরিক মহড়ার সময় একটি তেলবাহী ট্যাংকারকে ঘিরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ছবি: এএফপি

হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা বাতিল করা হয়েছে।

আইআরজিসির নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলেই হামলা হবে: আইআরজিসি

তেহরানের মতে, ইরানের ওপর মার্কিন অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

১২: ১৪ , এপ্রিল ১৯

তেল আবিবের হাবিমা স্কয়ারে ইরান ও লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। ১৮ এপ্রিল ২০২৬ছবি: এএফপি

তেল আবিবে নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের পদত্যাগের দাবিতে শনিবার রাতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই তিনি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

পিনাইনা আরও বলেন, ‘এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।’

লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী বলেন, ‘আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।’

হাইম ট্রিভ্যাক্স নামের আরেক বিক্ষোভকারী বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে ইসরায়েল ভুল করেছে। নেতানিয়াহু দেশের স্বার্থে নয়, বরং জেল থেকে বাঁচতেই এসব করছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

১১: ৫৫ , এপ্রিল ১৯

লেবাননের দক্ষিণাঞ্চলীয় মাইস আল-জাবাল গ্রামে ১৭ এপ্রিল বাড়িঘর গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যান ও খননযন্ত্র
লেবাননের দক্ষিণাঞ্চলীয় মাইস আল-জাবাল গ্রামে ১৭ এপ্রিল বাড়িঘর গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যান ও খননযন্ত্রছবি: এএফপি

Advertisement

লেবাননে দুই দিনে ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ১২

লেবাননের দক্ষিণাঞ্চলে গত দুদিনে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হলেন।

আইডিএফের ওয়েবসাইটে জানানো হয়েছে, গতকাল শনিবার ৩১ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) লিডর পোরাত নিহত হন। এর আগের দিন শুক্রবার মারা যান সার্জেন্ট মেজর (রিজার্ভ) বারাক কালফন। এ দুটি ঘটনায় আরও ১২ সেনা আহত হয়েছেন বলে আইডিএফ নিশ্চিত করেছে। তবে ঘটনাগুলোর বিস্তারিত জানানো হয়নি।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, লেবাননে গতকাল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) একজন ফরাসি সদস্য নিহত হয়েছেন। এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই দুই ইসরায়েলি সেনা নিহতের খবর সামনে এল।

তথ্যসূত্র: সিএনএন

১০: ৩৮ , এপ্রিল ১৯

বাব আল–মান্দেব প্রণালি
বাব আল–মান্দেব প্রণালিছবি: মিডল ইস্ট মনিটরে প্রকাশিত ছবির স্ক্রিনশট

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের হুতি সরকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি লিখেছেন, ‘সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন—কারও পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না।’

২০২০ সালের ৩০ অক্টোবর বাব আল-মান্দেব প্রণালিতে ইউএসএস উইনস্টন এস চার্চিল যুদ্ধজাহাজের জন্য ইউএসএনএস ওয়ালি শিরা থেকে রসদ সংগ্রহ করছেন মার্কিন নৌসেনারাছবি: রয়টার্স

হোসেন আল–এজ্জি আরও বলেন, ‘তাই ট্রাম্প এবং তাঁর সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তাঁরা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।’

লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল-মান্দেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। প্রণালিটির সংকীর্ণতম অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য মাত্র দুটি চ্যানেল ব্যবহার করতে হয়।

তথ্যসূত্র: ডন

১০: ০০ , এপ্রিল ১৯

তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে গতকাল শনিবার বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ১৮ এপ্রিল ২০২৬
তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে গতকাল শনিবার বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ১৮ এপ্রিল ২০২৬ছবি: রয়টার্স

যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে, বলছে ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

আজ রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও এ যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তাঁর এ মন্তব্য সামনে এল।

এদিকে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

দক্ষিণ লেবাননে গ্রামের পর গ্রাম বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী

লেবাননের দক্ষিণাঞ্চলীয় মাইস আল-জাবাল গ্রামে গত ১৭ এপ্রিল বাড়িঘর গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যান ও খননযন্ত্রছবি: এএফপি

নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প: কমলা হ্যারিস

সাউথ ক্যারোলাইনায় নিজের বইয়ের প্রচারমূলক সফরে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ১৬ এপ্রিল ২০২৬
সাউথ ক্যারোলাইনায় নিজের বইয়ের প্রচারমূলক সফরে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ১৬ এপ্রিল ২০২৬ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না।

গতকাল শনিবার ডেট্রয়েটে ডেমোক্র্যাট পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ কথা বলেন।

হ্যারিস অভিযোগ করেন, ট্রাম্প মার্কিন সেনাদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন।

নেতানিয়াহু অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

গত মাসে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘কেউ কি আসলেই মনে করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে, তা অন্য কেউ বলে দিতে পারে?’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

০৯: ০৫ , এপ্রিল ১৯

ইন্ডিয়ানাপলিস নামের মার্কিন যুদ্ধজাহাজ। পার্ল হারবারে অবস্থানকালের ছবি এটি
ইন্ডিয়ানাপলিস নামের মার্কিন যুদ্ধজাহাজ। পার্ল হারবারে অবস্থানকালের ছবি এটিছবি: এএফপি

ইরানের বন্দর অবরোধে নিয়োজিত ১২টি মার্কিন যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান

ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ অভিযানে ১২টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। তাতে সহায়তা দিচ্ছে ১০ হাজারের বেশি কর্মী ও যুদ্ধবিমান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সমুদ্রসীমানায় কড়াকড়ির অংশ হিসেবে ইরান-সংশ্লিষ্ট ২৩টি জাহাজকে ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব জাহাজকে হরমুজ প্রণালির দিকে পাঠিয়ে দেওয়া হয়।

মার্কিন কর্মকর্তারা জানান, তাঁরা সমুদ্রপথে তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

দ্বিতীয় দফা বৈঠক ঘিরে অনিশ্চয়তা

দ্বিতীয় দফা বৈঠক ঘিরে অনিশ্চয়তা

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এ অবরোধের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে। অন্যান্য অঞ্চলের ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সেই অভিজ্ঞতায় দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

০৮: ২৫ , এপ্রিল ১৯

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহফাইল ছবি: রয়টার্স

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা, জানাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি বলেন, ‘এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নতুন করে বৈঠকের তারিখ ঠিক করতে পারছি না।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। আর এর কারণ, যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত দাবি’ উত্থাপন করেছে।

অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান তার শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।

তেহরান এটাও স্পষ্ট করেছে, যে তারা দীর্ঘ এবং অর্থহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না।

এদিকে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান সেগুলো পর্যালোচনা করছে এবং এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা ফলপ্রসু হয়নি। যদিও দুপক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে চেষ্টা করছে পাকিস্তান।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৬: ৪৯ , এপ্রিল ১৯

মানচিত্রে হরমুজ প্রণালি
মানচিত্রে হরমুজ প্রণালিছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।

শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। এর আগে শনিবারই ‘ভাগ্য লক্ষ্মী’ নামক একটি জাহাজের নাবিকেরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে।

এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

একইসাথে, ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি।

এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, কয়েকটি নৌযান এই প্রণালি পার হলেও যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে’ ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে ‘শত্রুর সঙ্গে সহযোগিতাকারী’ হিসেবে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পরপরই হরমুজ প্রণালি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল এবং বন্ধ হওয়ার আগে এক ডজনেরও বেশি জাহাজ ওই পথ দিয়ে নিরাপদে অতিক্রম করেছিল।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৫: ১২ , এপ্রিল ১৯

ইরানের তেহরানে জাতীয় পারমাণবিক শক্তি দিবস উপলক্ষে প্রদর্শনীতে রাখা নতুন প্রজন্মের বেশ কয়েকটি সেন্ট্রিফিউজ। তেহরান, ১০ এপ্রিল, ২০২৬ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠানোর বিষয়ে আলোচনার সুযোগ নেই: ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না। এমনকি বিষয়টি নিয়ে ‘আলোচনারও কোনো সুযোগ নেই’।

তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে খাতিবজাদেহ এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা।

ইরনার প্রতিবেদন অনুযায়ী খাতিবজাদেহ আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি নিয়ে জেদ ধরে আছে, যা তেহরানের কাছে বাড়াবাড়ি বলে মনে হয়েছে।’

তথ্যসূত্র: আল–জাজিরা

০২: ২৫ , এপ্রিল ১৯

মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, কয়েকটি নৌযান এই প্রণালি পার হলেও যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে’ ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে ‘শত্রুর সঙ্গে সহযোগিতাকারী’ হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে তারা ওয়াশিংটনকে ব্ল্যাকমেল করতে পারবে না। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন’ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ ‘পুরোপুরি বহাল’ থাকবে।

তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে এবং ‘পূর্বঘোষিত সমন্বিত পথে’ সব বাণিজ্যিক নৌযানের জন্য হরমুজ প্রণালি ‘পুরোপুরি খোলা’ রয়েছে। অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোর বিষয়ে উভয় পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু হতে পারে না।

এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবগুলো মূল্যায়ন করে দেখছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরান হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করে গতকাল। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বজায় থাকায় আজ তা বন্ধ করে দেয়। এই ঘোষণার পর আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতির কথা জানা গেল।

গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হয়। এরপর গত সোমবার থেকে ইরানের বন্দরগুলো অবরোধ করে যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: আল–জাজিরা

২১: ৫৩ , এপ্রিল ১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে তেহরান

ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তবে তেহরান জানিয়েছে, আলোচনার জন্য তারা আর কোনো ছাড় দেবে না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান সেগুলো পর্যালোচনা করছে এবং এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।’ বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে তেহরানকে প্রস্তাবগুলো দিয়েছেন।

ইরান তাদের অবস্থান কঠোর থাকবে বলে জানিয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইরানের আলোচনাকারী দল নমনীয়তা দেখাবে না এবং ইরানের স্বার্থ রক্ষায় সমস্ত শক্তি দিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করবে।

তথ্যসূত্র: আল–জাজিরা

২১: ১১ , এপ্রিল ১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তেহরানের মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার তিনি বলেছেন, আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।’

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা আবারও প্রণালিটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। তারা প্রচুর মানুষ হত্যা করেছে। আমাদের অনেক মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে।’

তথ্যসূত্র: আল–জাজিরা

২০: ৩১ , এপ্রিল ১৮

ইরানের জাতীয় পতাকা
ইরানের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

‘নিজেদের সুবিধাজনক অবস্থানে ভাবছে ইরান’

প্রেসিডেন্ট ট্রাম্পের গত রাতের পরস্পরবিরোধী বক্তব্য তেহরানকে এই বার্তাই দিয়েছে যে, তারা কোনো ধরনের চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে ‘নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে বিবেচনা করতে পারে না। ইরানি অধ্যাপক মোস্তফা খোশচেশম এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন এই আচরণ বজায় রাখবে, ইরান ততদিন ‘যুদ্ধ চালিয়ে যাবে’।

তেহরানের বর্তমান পরিস্থিতি ও জনমানস সম্পর্কে খোশচেশম বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন ‘পুরোপুরি প্রস্তুত’। একই সঙ্গে সাধারণ মানুষও প্রতিরোধের পক্ষে। তাঁর দাবি, লাখ লাখ মানুষ প্রতি রাতে রাজপথে নেমে এসে এই ‘প্রতিরোধ’ জারি রাখার দাবি জানাচ্ছে।

আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অধ্যাপক আরও বলেন, ‘ইরান বিশ্বাস করে যে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে তারা এই শ্রেষ্ঠত্ব বা আধিপত্য প্রমাণ করতে চায়।’

তথ্যসূত্র: আল–জাজির

যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে হামলা, স্বীকার করল ইসরায়েল

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে যেসব এলাকায় ইসরায়েলি সেনারা এখনো অবস্থান করছে, সেখানে সশস্ত্র যোদ্ধাদের অগ্রসর হতে দেখে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এই যোদ্ধারা তাদের সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিল।

বিবৃতিতে সামরিক বাহিনী দাবি করেছে, ‘আত্মরক্ষা এবং তাৎক্ষণিক হুমকি মোকাবিলার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়।’

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আজ ইসরায়েলি বাহিনী লেবাননের বেইত লিফ, কানতারা ও তুলিন শহরে হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির জন্য ‘খুব জোরালোভাবে’ কাজ করছে মিসর ও পাকিস্তান

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করার জন্য মিসর ও পাকিস্তান ‘খুব জোরালোভাবে’ কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী কয়েক দিনের মধ্যেই এটি করতে পারব।’ আবদেলাত্তি বলেন, ‘শুধু আমাদের অঞ্চলেই নয় বরং পুরো বিশ্বই এই যুদ্ধের কারণে ভুগছে।’

তথ্যসূত্র: আল–জাজিরা

ইরানের জাতীয় পতাকা
ইরানের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

‘ইরান দ্বিতীয় দফা আলোচনা করতে এখনো রাজি হয়নি’

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনো রাজি হয়নি। অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ইরান মনে করে, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উত্থাপন করেছে। ইরান সেই দাবিগুলো বাদ দেওয়াকে আলোচনার শর্তগুলির একটি হিসেবে উল্লেখ করেছে।

তেহরান তার শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।

সূত্রটি বলছে, ‘দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি না হওয়ার বিষয়টি আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি।’

তেহরান এটাও স্পষ্ট করেছে, যে তারা দীর্ঘ এবং ফলহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না।

তথ্যসূত্র: আল–জাজিরা

১৭: ২৫ , এপ্রিল ১৮

হরমুজ প্রণালিতে ট্যাংকারে গুলি

হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এই সংস্থাটি বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে, গানবোটগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ‘সম্পৃক্ত’।

ট্যাংকারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

আইআরজিসির নৌযানে ইরানের এক সামরিক কর্মকর্তাফাইল ছবি: রয়টার্স