(ভিডিও)যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি পার হয়েছে চীনা ট্যাংকার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ওয়াশিংটনের নিষেধাজ্ঞার অধীনে থাকা একটি চীনা ট্যাংকার জলপথে মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির নাম ‘রিচ স্টারি।’ অবরোধ শুরু হওয়ার পর এটিই প্রথম ট্যাংকার যা প্রণালিটি অতিক্রম করে উপসাগর ছেড়েছে। ট্যাংকারটির মালিক সাংহাই জুয়ানরুন শিপিং কোং লিমিটেড। ইরানের সাথে লেনদেনের জন্য এর আগে এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়েছিল।

 

 

ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহতে তার সর্বশেষ বন্দরে পণ্য বোঝাই করেছে।

 

রয়টার্স আরো জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা আরেকটি ট্যাংকার হরমুজ প্রণালির দিকে যাচ্ছে। এটি আগামী ১৬ এপ্রিল ইরাক থেকে অপরিশোধিত তেল বোঝাই করবে বলে আশা করা হচ্ছে। ট্যাংকারটির নাম মুরলিকিশান। এটি আগে এমকেএ নামে পরিচিত ছিল। এটি রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছে।