ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার ১১ মার্চ ২০২৬ || ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি :
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়োন সার জানিয়েছেন, ইসরায়েল ইরানের সাথে অন্তহীন যুদ্ধ চায় না এবং কখন যুদ্ধ শেষ হবে তা নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
গিডিয়োন এই সংঘাত কখন শেষ হতে পারে তার কোনো সময়সীমা প্রকাশ্যে জানাতে অস্বীকৃতি জানান।
ইরানের সাথে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এখন ১১তম দিনে গড়িয়েছে। এই যুদ্ধ পরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে, ইরান সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলিতে হামলা চালিয়েছে এবং ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াই করছে এবং ইরানেও হামলা চালিয়েছে।
গিডিয়োন সার তার জার্মান প্রতিপক্ষের সাথে জেরুজালেমে সাংবাদিকদের বলেন, “আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না আমরা এবং আমাদের অংশীদাররা মনে করি যে এটি বন্ধ করা উপযুক্ত। আমরা একটি অন্তহীন যুদ্ধ চাচ্ছি না।”
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এর আগে বার্লিনে জানিয়েছিলেন, যুদ্ধ নিয়ে ইউরোপে উদ্বেগ বাড়ছে এবং এটি শেষ করার কোনো পরিকল্পনা নেই বলে মনে হচ্ছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এর প্রতিক্রিয়ায় গিডিয়োন বলেন, “আমরা দীর্ঘমেয়াদীভাবে ইরান থেকে ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি দূর করতে চাই।”



