ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জািতক প্রতিনিধি,শনিবার ০৭ মার্চ ২০২৬ || ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি :
ট্রাম্পের আত্মসমর্পণের প্রস্তাবকে পাত্তা দিচ্ছে না ইরান
ইরানি সাংবাদিক ও সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি বলেছেন, ইরানের আত্মসমর্পণ এবং তেহরানের পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি জানিয়েছেন, তা তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। খবর আল-জাজিরার।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আল-জাজিরাকে আসলানি বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে ইরান পরিবর্তনের চেয়ে তাদের ধারাবাহিকতা বজায় রাখার সংকেত দিচ্ছে।”
তিনি আরো বলেন, “তারা (ইরান সরকার) বলছে যে প্রধান নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর ওপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই মন্তব্যগুলোকে ইরানি কর্মকর্তারা স্রেফ উপহাস করছেন।”
আসলানি যোগ করেন, “গত কয়েক দিন ধরে তেহরানের বক্তব্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসার বা আপস করার কোনো লক্ষণই দেখাচ্ছে না।”
ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি সামরিক বাহিনী কিছুক্ষণ আগে জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হুমকি মোকাবিলায় কাজ করছে। খবর আল-জাজিরার।
সামরিক সূত্রের খবর অনুযায়ী, জেরুজালেম, দক্ষিণ নেভগেভ এবং ইসরায়েলের দক্ষিণের বিস্তীর্ণ অংশে হামলার সাইরেন বাজছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে কার্যকর রয়েছে।
ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ১৫১.৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য গোলাবারুদ ও সামরিক সহায়তা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে। খবর আল-জাজিরার।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

পররাষ্ট্র দপ্তারের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে, একটি ‘জরুরি অবস্থা বিদ্যমান, যার ফলে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রি করা প্রয়োজন’।
বিবৃতিতে আরো বলা হয়, “এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে। এটি এমন এক কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করবে, যারা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে আসছে এবং বর্তমানেও করছে।”
এই জরুরি প্যাকেজের মধ্যে বিএলইউ-১১০এ/বি বোমা, সেইসঙ্গে লজিস্টিক ও রক্ষণাবেক্ষণ সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।



