ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার ০৪ মার্চ ২০২৬ || ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি :
-
অক্ষত রয়েছেন মুজতবা খামেনি, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার জোর সম্ভাবনা
ইরানে সাম্প্রতিক যৌথ হামলার মধ্যেও দেশটির প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব মুজতবা খামেনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (৪ মার্চ) দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের পরপরই দেশটির বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করতে পারে। সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন মহলের দৃষ্টিতে মুজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন।
মুজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে। তিনি মধ্যম পর্যায়ের একজন ধর্মীয় আলেম হলেও ইরানের ক্ষমতার কাঠামোয় অত্যন্ত প্রভাবশালী হিসেবে বিবেচিত। বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কট্টরপন্থি হিসেবে পরিচিত মুজতবা দীর্ঘদিন ধরেই তার বাবার উত্তরসূরি হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। সাম্প্রতিক হামলার পর তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে জল্পনা তৈরি হলেও এখন জানা গেছে, তিনি নিরাপদে রয়েছেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
—————————————— -
৩২ মিনিট আগে
এবার ইকুয়েডরে যৌথ অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে যৌথ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। গত মঙ্গলবার (৩ মার্চ) সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, অবৈধ মাদক পাচার মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
এর আগের দিন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া বলেছিলেন, দেশটির মাদক কার্টেলের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক মিত্ররা অংশ নিচ্ছে। নোবোয়ার দাবি, বিশ্বের প্রায় ৭০ শতাংশ কোকেন এখন ইকুয়েডরের বৃহৎ সমুদ্রবন্দরগুলোর মাধ্যমে পাচার হয়, যা দেশটিকে মাদক চোরাচালান চক্রের জন্য অত্যন্ত লাভজনক কেন্দ্রে পরিণত করেছে।
-
৫৮ মিনিট আগে
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত: পরমাণু শক্তি সংস্থা
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। বুধবার (৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। পারমাণবিক নজরদারি সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ প্রাপ্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তারা দেখেছে, ইরানে যেসব স্থাপনায় পারমাণবিক উপাদান রয়েছে, সেগুলোর কোনো ক্ষতি হয়নি এবং তাই এই মুহূর্তে কোনো ধরনের বিকিরণ ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই।
আইএইএ’র বিবৃতিতে আরও বলা হয়, ইসফাহান পারমাণবিক স্থাপনার কাছে দুটি ভবনে ক্ষতির চিহ্ন দেখা গেছে। এছাড়া নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার প্রবেশপথে ক্ষতির তথ্য এর আগে জানানো হলেও, তার বাইরে নতুন করে আর কোনো প্রভাব শনাক্ত হয়নি।
এ ছাড়া বুশেহর পারমাণবিক স্থাপনাসহ ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো ধরনের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
-
৫৮ মিনিট আগে
পঞ্চম দিনে যুদ্ধ ছড়িয়ে পড়ল তেহরান থেকে উপসাগরে, বাড়ছে প্রাণহানি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পঞ্চম দিনে সংঘাত আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করেছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে সরকারি, সামরিক ও বেসামরিক স্থাপনায় যৌথ হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে লেবাননেও ইসরায়েলি বিমান হামলা জোরদার হয়েছে। খবর আল জাজিরার।
ইরানের পশ্চিম তেহরানে একাধিক স্থাপনায় আঘাত হানার পর শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে, তবে ইরানি গণমাধ্যমের দাবি-কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান পাঁচ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুই হাজারের বেশি ড্রোন ছুড়েছে। এসব হামলার মধ্যে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের আশপাশও লক্ষ্যবস্তু হয়েছে।
-
২ ঘণ্টা আগে
সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগার আবারও অজ্ঞাত ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) আঘাত হেনেছে। বুধবার (৪ মার্চ) চারটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রাস তানুরায় সৌদি আরামকোর সবচেয়ে বড় অভ্যন্তরীণ শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। দুই দিন আগে একটি ড্রোন হামলার কারণে শোধনাগারটি বন্ধ হয়ে যায় বলে একটি সূত্র জানিয়েছিল। তার পরপরই আবারও হামলার ঘটনা ঘটল।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস তানুরা শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রও জানিয়েছে, তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
-
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ প্রকাশ, সবচেয়ে বেশি কাতারে
ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম চার দিনে মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। এই রাডারের আনুমানিক মূল্য প্রায় ১১০ কোটি ডলার। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া কুয়েতে এক ‘মিত্রসুলভ গোলাবর্ষণ’ ঘটনার মধ্যে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলিতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। ছয়জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপনমূল্য ধরা হয়েছে প্রায় ২৮ কোটি ২০ লাখ ডলার।
-
২ ঘণ্টা আগে
ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পারমাণবিক আলোচনা চলার মাঝেই ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আলোচনার টেবিলে সমাধান খোঁজার পরিবর্তে সামরিক পদক্ষেপ নেয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সময়ে দেশের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেহে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পক্ষে কোনও বক্তব্য বা কর্মকাণ্ড না করার জন্য জনগণকে সতর্ক করেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পারমাণবিক আলোচনা চলাকালে ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং তাকে নির্বাচিত করা মার্কিন জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন।
-
২ ঘণ্টা আগে
ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি আইএআই’র সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

হিজবুল্লাহ জানিয়েছে, এদিন রাত ২টার দিকে লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। এছাড়া ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে’ নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও পৃথক এক বিবৃতিতে জানায় ইরানপন্থি গোষ্ঠীটি।



