(ভিডিও)যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি :

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা আজ মঙ্গলবার পর্যন্ত চতুর্থ দিনে গড়েছে। দেশটিতে দুই ক্ষমতাধর দেশের মুহুর্মুহু হামলায় নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
    ——————————————

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ফলে দেশটিতে আরও ভয়ার্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে ইরানে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে শত শত ইরানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ ৪৮ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছে।