ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬ || ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি :
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা মঙ্গলবার (১৭ জুন) রাতে ইসরায়েলে একটি ফাতাহ-১ ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময়, তারা ইসরায়েলের দিকে কয়েক ডজন ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমান যুদ্ধে ফাতাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। ফাতাহ ক্ষেপণাস্ত্রটি প্রথম ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি এর নামকরণ করেছিলেন।
এছাড়া ইসরায়েলে ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রয়াল নিউজ। ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবসহ গোটা ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে বলে।
আরও পড়ুন: মুখ খুললেন খামেনেয়ি, বললেন ‘যুদ্ধ শুরু হলো’
বুধবার সকালের দিকে ইসরায়েলি আকাশে ক্ষেপণাস্ত্রের ধারা স্পষ্ট দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় ইসরায়েলে একটি পার্কিং লটে আগুন ধরে গেছে। এতে পুড়ে গেছে প্রায় ২০টি গাড়ি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে ইসরায়েলের হামলাও অব্যাহত রয়েছে ইরানজুড়ে। তেহরান ও পাশের শহর কারাজে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রয়টার্স বলছে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল তাদের সর্বশেষ হামলায় ইরানের রাজধানীর কাছে খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত অবকাঠামোর জন্য এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে, তেহরানের পূর্ব উপকণ্ঠে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়কেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।



