(ভিডিও)ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ প্রতিনিধি,শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত ডিএমপির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিনের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ মো. সাজ্জাত আলী ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

ডিএমপি কমিশনার হিসেবে তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালের নভেম্বরে তিনি পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় চাকরিচ্যুত হয়েছিলেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে এবং গুরুত্বপূর্ণ এই ডিএমপি কমিশনারের দায়িত্ব প্রদান করে।

বর্তমানে মো. সরওয়ারকে ডিএমপির দৈনন্দিন কার্যাবলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং শিগগিরই নতুন কমিশনার নিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।