ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আইন আদালত প্রতিনিধি, সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ || ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি :
গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
জানা গেছে, এক তরুণীকে বিয়ের কথা বলে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোরপূর্বক ভুক্তভোগীকে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য চাপ দেন। এ ঘটনায় ওই তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা করেন।
মামলায় অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেন। গত ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে পরোয়ানা জারি করেন। পরে আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ বলেন, আদালত থেকে নোবেলসহ চারজনের নামে পরোয়ানা জারি করে ডেমরা থানা পুলিশকে জানানো হয়। ডেমরা থানা পুলিশ মামলার প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করে। নোবেলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগেও নোবেলা অপহরণ ও ধর্ষণ, প্রতারণা এবং চুক্তিভঙ্গের মতো মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।



