(ভিডিও)শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা জানালেন জামায়াত আমির

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ  প্রতিনিধি,শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২ :

জামায়াতে ইসলামীর কোনো আমির হিসিবে প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধার ফুল অর্পণ করলেন ডা. শফিকুর রহমান। একুশের প্রথম প্রহরে ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন তিনি।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। ১১ দলীয় জোটের শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ। ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ নিবেদনের সময় জোটের গুরুত্বপূর্ণ এই দুই নেতার সঙ্গে শরিক দলগুলোর বেশ কয়েকজন নির্বাচিত সংসদ সদস্য ও শীর্ষ নেতারা ছিলেন।

 

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদ বেদিতে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ১১ দলীয় জোটের নেতারা। মোনাজাত পরিচালনা করেন ডা. শফিকুর রহমান।

 

এ সময় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রী কমিটির ১ নম্বর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম; ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল; ঢাকা-১৪ আসনে জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান; ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসাইন; কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ।

 

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বাক্যের একটি লেখার সঙ্গে একটি কার্ড পোস্ট করা হয়। বাক্যটি এমন, ‍“মাতৃভাষা- মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।”

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে নিয়ে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।