ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ফরিদপুর সদর প্রতিনিধি,রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৫ ১৪৩২ :
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের ধরন দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এগুলো কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের ব্যবহারের জন্য গোপনে মজুত রাখা হয়েছিল।
Advertisement
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরের পানি সেচে ফেলে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Advertisement
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বল্লমের মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল। এসব অস্ত্র মাটির নিচে এবং পুকুরের পানির তলদেশে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা না হলেও, কারা কী উদ্দেশ্যে এবং কতদিন ধরে এসব অস্ত্র মজুত রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্র জানায়, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অস্ত্র মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।



