(ভিডিও)প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,রাজনীতি  প্রতিনিধি, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২ :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনার আশপাশে দেখবেন অনেকেই টাকাপয়সা দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, কালো টাকার ছড়াছড়ি, গত দেড় বছরে মানুষের চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকাগুলো নির্বাচনে নিয়ে এসেছে। আমরা বিশ্বাস রাখতে চাই, এই নবীনগরবাসী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই চাঁদাবাজদের প্রত্যাখান করবে। প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার ৫ আগস্ট নেমে আসবে।’

আজ বুধবার বিকেলে নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনটিতে ১১–দলীয় জোট থেকে প্রার্থী করা হয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমজাত হোসাইনকে (রিকশা মার্কা)।

Advertisement

রিকশা মার্কায় ভোট চেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণের মধ্যে সারা দেশের মধ্যে একটা বিপ্লব ঘটে গিয়েছে। আপনি দেখবেন, সারা দিন মানুষের ধানের শীষের মিছিল দিচ্ছে। ফুটবল (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মার্কা মিছিল দিচ্ছে। দিন শেষে মানুষ রিকশাকেই সিলটা মারবে। কারণ, মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। যেই ছেলেটা চাঁদাবাজি করে, যেই লোকটা টেন্ডারবাজি করে, উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত সমাজে বেড়ে উঠুক।’

প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই, একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমীরাই ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজীর-হারুন আবার উদয় হয়েছে। বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজির, হারুন ও বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই, আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপি-ওসি-এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না। কোনো পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা, আপনারা স্পর্শ করে দেখেন, আপনাদের সন্তান-পরিবার রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠবে।’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকে লাল কার্ড দেখাবে।’

নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আবদুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী।