(ভিডিও)কমছে এলপিজির দাম

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বিশেষ প্রতিনিধি, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২ :

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

Advertisement

প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে এলপি গ্যাসের ওপর করভার কিছুটা হলেও কমবে। এতে লোকাল মার্কেটে (খুচরা বাজারে) এলপি গ্যাসের দাম আরও কমবে।

Advertisement

এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন রমজানে অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

Advertisement

এদিন সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হওয়া অধ্যাদেশ, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৮৩ দশমিক ৪৬ শতাংশ। আগের সরকারগুলোর সঙ্গে তুলনা করলে এই সময়ে রেকর্ড পরিমাণ অধ্যাদেশ জারি হয়েছে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত ১১৬টি অধ্যাদেশ জারি হয়েছে। এছাড়া আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন। এরমধ্যে ৩টির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

উল্লেখ্য, গত সোমবার (২ ফেব্রুয়ারি) চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওইদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের (গাড়িতে ব্যবহৃত এলপিজি) দাম প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়। ওইদিন সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।